তারা ভাবে বিবাদী ভাষায়, বিসংবাদী স্বরে
তবে কথা বলে সমবাদী মিত্রাক্ষরে।
ক্ষণে ক্ষণে কামোদয় হয় মনে—স্বভাবসূত্রেই তারা তো কামতাত্ত্বিক
অবদমনের শেষে কামার্ত আবার, শুধু হাবভাবে নিষ্কাম, সাত্ত্বিক।
শ্মশানশিল্পীর নিরাবেগ চিতা-সাজানোর কারুকাজ, পরপরই দাহকৃত্য...
দাহশেষে সেই ছাই, সে-ভস্মবিভূতি গায়ে মেখে মশানের ব্যোমভোলা নৃত্য।
যে খড়ম-পায়ে পার হয় তারা নদনদী, যোজক-প্রণালি, যত সাগর-মহাসাগর
সে-খড়ম গনগনে, খরতীক্ষ্ণ তারকাঁটা-মারা, তেজস্কর।
ঝলমলে সাজে সেজে আসে তারা বারবার, রঙিলা সওদাগর।
কবিতা
বন্দোবস্ত
মাসুদ খান
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০