বদলে যাচ্ছে জটিল সূত্রসমূহ। মন থেকে মস্তিষ্কের দূরত্ব
কত দূর তুমি জানো? কোনো তাৎপর্যই এখন অস্পষ্ট
নয়। প্রস্থানের মূল তরঙ্গ দৃষ্টান্ত স্থাপনের জন্য যথেষ্ট
নয়। দেরিদার বিনির্মিত বয়ান উপলব্ধির জন্য জটিলরহস্য
খুঁড়ে খুঁড়ে সত্য উৎসের মুখোমুখি যদিও তারপরও দ্বিধা
ও সংশয় থেকে কেউই মুক্ত নয়। কে বদলে দেবে প্রয়োগ?
কোনো স্থির লক্ষ্যের দিকে ইতিবাচক প্রাসঙ্গিকতা শনাক্ত
করাও আজ দুঃসাধ্য। পুনর্নির্মাণের মধ্যে কোনো প্রতিশ্রুতি
থাকে না। নিরবচ্ছিন্ন হাওয়ায় ভেসে বেড়ায় অস্তিত্ব ও স্বপ্ন
তাহলে কি জ্ঞান ও সত্তা বলে কিছু নেই? অপেক্ষা সর্বদা
সমাপ্তিহীন। প্রতিশ্রুতি বলতে আসলে কিছু নেই! সংশয়
ক্রমবর্ধমান গতির সাথে তাৎপর্যহীন। একটি দুঃস্বপ্ন
ক্রমাগত অনুভূতিগুলোকে ভোঁতা করে দেয়। তীব্র আবেগ
জাদুর বলের মতো গড়িয়ে গড়িয়ে যায়। অনুসন্ধিৎসা
বলতে ফ্যাসিবাদের উত্থান, বিপর্যয় আর মর্মহীনতা, চূড়ান্ত
সম্পর্ক বলতেও সত্তার উপলব্ধিহীনতা। অতএব জীবন ও
প্রেম আজ পুঁজিবাদের শিকার। যারা অন্ধকারে গা-ঢাকা
দিয়ে চাঁদ খেয়ে ফেলে তারা কুসুমিত ভোর দেখেনি!
কবিতা
সংশয়
সুহিতা সুলতানা
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
