হামে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এদের একজন হামে ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪১ জন এবং হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ২৫ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৮৮৫ শিশু। এর মধ্যে হামে ৯৯ ও উপসর্গে ৭৮৬ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন।