প্রশাসক জানালেন

হামের টিকায় সফল ডিএনসিসি

হামের টিকাদান কর্মসূচিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সফলতা দেখিয়েছে বলে দাবি করেছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, হামের টিকাদান কর্মসূচিতে ডিএনসিসি সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে। আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরা টিকাদান কার্যক্রম শুরু হবে। গতকাল বুধবার গুলশানে ডিএনসিসি নগর ভবন মিলনায়তনে ইউনিসেফের রিভিউ ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদ প্রমুখ।

প্রশাসন জানান, হামের টিকার মাধ্যমে শিশুদের যেভাবে রক্ষা করা হয়েছে, তেমনি জরায়ু ক্যানসারের প্রতিশোধক টিকা প্রদানের মাধ্যমে নারী সমাজকে রক্ষা করা হবে।