চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের বিভিন্ন মসজিদ-মন্দিরের উন্নয়ন ও অসচ্ছল মানুষের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তরুণ আইনজীবী ও সমাজকর্মী নুরুল কবির রানার ব্যক্তিগত তহবিল থেকে এসব সহায়তা দেওয়া হয়। তিনি নিজেই ঘুরে ঘুরে এলাকা পরিদর্শন করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলদের হাতে মোট ১ লাখ ৫০ হাজার টাকার সহায়তা তুলে দেওয়া হয়।
এরমধ্যে চাতরী ইউনিয়নের মধ্যম ডুমুরিয়া ছিদ্দিক শাহ (রহ.) জামে মসজিদে ৫০ হাজার টাকা, চাতরী নাথপাড়া শ্রী শ্রী হরগৌরি মহাশশ্মান মন্দিরে ৫০ হাজার টাকা, পূর্ব ডুমুরিয়া শাহী জামে মসজিদে ১০ হাজার টাকা ও শামসুদ্দিন আহমদ চৌধুরী বাড়ি জামে মসজিদে ১০ হাজার টাকা উন্নয়ন কাজের জন্য দেওয়া হয়। এছাড়া ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য উত্তর চাতরী গ্রামের মোহাম্মদ রুবেলকে ২০ হাজার টাকা, পশ্চিম সিংহরা গ্রামের অজিত মল্লিককে ১০ হাজার টাকা সহায়তা করা হয়।
এ সময় অ্যাডভোকেট নুরুল কবির রানা বলেন, স্থানীয় জনগণের কল্যাণে ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং অসহায় দুস্থদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তার সঙ্গে ছিলেন, তাজ উদ্দিন, মোহাম্মদ মুসা, রাশেদুল ইসলাম শুভ, বাপ্পী,শাওন, জুয়েল, সিফাত, টিপু, ফাহিমসহ আরো অনেকে।