গ্রিনের উইকেট পেয়ে তাসকিনের অদ্ভুত নাচের ভিডিও ভাইরাল

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১২:৪২ পিএম

অস্ট্রেলিয়ার মাটিতে ২০০৩ সালের পর প্রথমবার টেস্ট সিরিজ খেলতে নেমে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইন টেস্টের প্রথম দিনেই পেসারদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেয়। তবে প্রথম সেশনের মাঠের পারফরম্যান্সকে ছাড়িয়ে শিরোনাম কেড়ে নিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ—ক্যামেরন গ্রিনকে আউট করার পর তাঁর অদ্ভুত উদযাপনের কারণে।

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়া ইনিংসের ২২তম ওভারে। ডারউইনের সবুজ ঘাসে ঢাকা উইকেটে ১৩ বলে ১৩ রান করে উইকেটে ধাতস্থ হওয়ার চেষ্টা করছিলেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাসকিনের একটি লেংথ বল লেগ সাইডে ফ্লিক করতে গিয়ে টাইমিং মিস করেন গ্রিন। শর্ট মিড-উইকেটে দাঁড়িয়ে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম সহজ ক্যাচ লুফে নিতেই উল্লাসে মাতেন তাসকিন।

তবে সাধারণ উল্লাসের বদলে জিভ বের করে একটি ছোট অদ্ভুত নাচ পরিবেশন করেন এই স্পিডস্টার। তাসকিনের সেই মজাদার উদযাপনের দৃশ্য মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুতই তা ভাইরাল হয়ে যায়।

তাসকিন পরে আরেক অলরাউন্ডার বিউ ওয়েবস্টারের উইকেটও নেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত