সিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদরাসা

নাটোরের সিংড়ায় দাখিল পরীক্ষার ২০২৬ এর ফলাফলে উপজেলা পর্যায়ে সেরা সাফল্য অর্জন করেছে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা। এই উপজেলার দাখিলে জিপিএ-৫ পেয়েছে চার শিক্ষার্থী, এর মধ্যে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার তিন শিক্ষার্থী রয়েছে।

বিজ্ঞান বিভাগে উপজেলার প্রথম স্থান অর্জন করেছে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষার্থী রুকাইয়া আক্তার জান্নাতী। তিনি ১ হাজার ১৮১ নম্বর পেয়েছেন। একই বিভাগের দ্বিতীয় স্থান অর্জন করেছে মিফতাহুল জান্নাতী হুমায়ারা, তার প্রাপ্ত নম্বর ১ হাজার ১৭৬।

এদিকে, মানবিক বিভাগে উপজেলার প্রথম স্থান অর্জন করেছে একই মাদরাসার মো. আনাস আম্মার। তিনি মোট ১ হাজার ১৪১ নম্বর পেয়েছে।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক এনতাজ আলী ও অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। আগামীতে ফলাফল আরও ভালো করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।