৬০ বছরে হ্যালি বেরি জীবনের সেরা সময় পার করছি

বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হ্যালি বেরি। জীবনের ৬০তম বছরের মাইলফলক উদযাপন করতে বর্তমানে ট্রপিক্যাল অঞ্চলে অবকাশযাপনে রয়েছেন এই ‘ক্যাটওম্যান’ তারকা। আগামী ১৪ আগস্ট ষাট বছরে পা দিতে যাওয়া এই অভিনেত্রী তার হবু বর ভ্যান হান্টের সঙ্গে একান্তে এই বিশেষ সময়টি উপভোগ করছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে চোখ ধাঁধানো কালো ক্রোশে পোশাকে নিজের বেশ কিছু ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘৬০, আমি আসছি...’। ছবিগুলোতে তাকে মনোরম

প্রকৃতির মাঝে বেশ প্রফুল্ল ভঙ্গিতে দেখা গেছে। ইতিমধ্যে কেক কেটে আগাম উদযাপনের আনন্দময় ঝলকও তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। বিশেষ এই মাইলফলকে দাঁড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জেমস বন্ডখ্যাত এই তারকা জানান, শরীর, মন ও আত্মায় তিনি এখন জীবনের সেরা সময় পার করছেন।