হামে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৫১ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৭৪ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেছে এক হাজার ২৫ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৮৯০ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। বাকি ৭৯১ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৫৭ হাজার ৬১৯ শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।