মাধ্যমিক শিক্ষা অফিসারদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর বনানীর প্লাটিনাম গ্র্যান্ড হোটেলের ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান কিরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, গাজীপুর সদর, গাজীপুর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আরিফুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ঠাকুরগাও।
নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— মো. দেলোয়ার হোসেন, এ.কে.এম. জাহাঙ্গীর আলম, মো. সেলিম তালুকদার, শরীফ মো. মোর্তজা আহসান, সুরাইয়া আশরাফী, মো. আলী আশরাফ খান, মো. মফিজুল ইসলাম, মো. সেলিম আকতার, মোছা. কামরুন্নাহার, ফকির জাকির হোসেন, শেখ নাজমুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, মো. জাকির হোসেন মোল্লা, মো. কামরুল ইসলাম, শামীম আহমেদ খান, মো. ফেরদৌস হোসেন, মোহাম্মদ ইউনুছ, মিলন কৃষ্ণ হাওলাদার, এ.বি.এম. জাহিদ হোসেন, মো. জুলফিকার হায়দার, মো. নজরুল ইসলাম, ফজলে এলাহী, এ.কে.এম. মীর হোসেন শাহীন ও মো. বেলাল হোসেন।
সংগঠন সূত্রে জানা গেছে, বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের পরিচালনায় নতুন কার্যকরী কমিটি নির্বাচন করা হয়।