উপকূল ফাউন্ডেশনের ঢাবি সভাপতি শাকিল, সম্পাদক শাহ সুফি

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম

সামাজিক দায়বদ্ধতা ও তরুণদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ধারাবাহিকতায় জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা উপকূল ফাউন্ডেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবী ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. শাকিল এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. শাহ সুফি ওয়াছি মিয়াকে নির্বাচিত করা হয়েছে। 

আজ শুক্রবার (১৪ আগস্ট) সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আমীরুল হক পারভেজ চৌধুরী আগামী এক বছরের জন্য ৪৬ সদস্যের এ কমিটি অনুমোদন করেন।

নবগঠিত কমিটির সহ-সভাপতি মেহেদী হাসান ইমন, মাইশা ফাহমিদা ও কামরুল হাসান; যুগ্ম সাধারণ সম্পাদক ওসামা বিন ওমর, রেজওয়ানা রহমান, সাদ্দাম হোসেন ও শাহ আলম; সাংগঠনিক সম্পাদক সজীব দাস সৈকত, মোসা: সুমাইয়া আক্তার মাফিয়া ও আল জোবায়ের তামিম; দপ্তর সম্পাদক মাহামুদুল ইসলাম সৌরভ এবং উপ-দপ্তর সম্পাদক সুদীপ্ত রায় অনিরুদ্ধ, সাজিদুল ইসলাম রিয়াদ; প্রচার সম্পাদক মো. রাসেল হোসেন এবং উপ-প্রচার সম্পাদক আলী আজম অভি।  

হিসাব সংরক্ষণ সম্পাদক হাবিবা আক্তার ইমি এবং উপ-হিসাব সংরক্ষণ সম্পাদক আবিদ আবদুল্লাহ ও মো. শরিফুল ইসলাম। শিক্ষা ও গবেষণা সম্পাদক জাকারিয়া সিয়াম এবং উপ-শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. তৌফিকুর রহমান। সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক আসমা খাতুন এবং উপ-সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মারিফুল ইসলাম ইয়াসিন। পরিবেশ ও জলবায়ু সম্পাদক এম কে ভবিষ্যত এবং উপ-পরিবেশ ও জলবায়ু সম্পাদক আমির হামজা ও সোহানুর রহমান।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহসিনা তাসনিম মুনিরা এবং উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রায়হান আবেদীন। রক্তদান বিষয়ক সম্পাদক মো. কাসেম এবং উপ-রক্তদান বিষয়ক সম্পাদক ফাহাদ আল আব্দুল্লাহ।

ধূমপান ও মাদক নিরোধ বিষয়ক সম্পাদক মো. মোমিন। অনুষ্ঠান ও কর্মসূচি বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার বর্ষা এবং উপ-অনুষ্ঠান ও কর্মসূচি বিষয়ক সম্পাদক মো. আল আমিন।

সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারিহা ইসলাম হৃদি এবং উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাবিল আহমেদ ও আবি আব্দুল্লাহ ফাহিম। নারী ও শিশু বিষয়ক সম্পাদক আহিয়া ইসলাম ইভা। ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান হাসিব এবং উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক পিয়েল বড়ুয়া । সদস্য হিসেবে রয়েছেন

আহনাফ তাহমীদ, মো. মাহাদ্বীন জামান খান, আফসারাহ মাহাজাবিন সারাহ,সুমাইয়া তালুকদার এ্যানি, তাসনিমা তাপসী রিচা ও মো. নিয়াজ মোর্শেদ।

নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবী ইউনিট শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি ক্যাম্পাস ও বৃহত্তর সমাজে মানবিক, সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ‘সচেতনতা হোক জীবন পরিবর্তনের হাতিয়ার’ প্রতিপাদ্যে উপকূল ফাউন্ডেশন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবী ইউনিটের মাধ্যমে সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা, রক্তদান, পরিবেশ ও জলবায়ু সুরক্ষা, বৃক্ষরোপণ, তাল বীজ বপন-রোপন,  মাদকবিরোধী কার্যক্রম, তরুণদের আত্মউন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত