রসুনের খোসায় জাদুকরী মসলা

সবার রান্নাঘরে কমবেশি রসুন পাওয়া যায়। তবে রসুন রান্নায় ব্যবহার করলেও এর খোসা আমরা ফেলে দেই। তবে এই খোসাগুলো ব্যবহার করে আপনিও স্বাদযুক্ত রসুনের গুঁড়া তৈরি করতে পারেন। রসুনের খোসা দুর্দান্ত মসলা উপাদান। এটি সিজনিং পাউডার হিসেবে ব্যবহার করা যেতে পারে। যা আপনার অনেক রেসিপিতে নতুন এবং আকর্ষণীয় স্বাদ যোগ করতে পারে। সবজি, স্যুপ, তরকারি, নুডলস, পিজ্জা, সালাদ বা যেকোনো খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করতে পারেন। এটি কেবল স্বাদই বাড়ায় না, স্বাস্থ্যের জন্যও উপকারী।

কীভাবে রসুনের খোসার সাহায্যে গুঁড়া তৈরি করা যায়। প্রথমে রসুনের খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিন। এতে তাদের গায়ের ময়লা ও কীটনাশক থাকলে তা দূর হয়ে যায়। তারপর এই খোসাগুলো ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। তবে যদি রোদে শুকানো না হয়, এক্ষেত্রে ওভেনেও একটু শুকিয়ে নিতে পারেন। শুকানোর পর খোসাগুলো গ্রাইন্ডারে বেশ ভালো করে পিষে নিন। এই পাউডারটি বায়ুরোধী পাত্রে রাখুন। এবার যখনই প্রয়োজন, তখন ব্যবহার করুন। এই গুঁড়া আপনি ময়দা মাখা, সালাদ বা স্যুপ তৈরি করার সময় স্বাদ বাড়াতে ব্যবহার করতে পারেন। এটি বাড়িতেই রেস্তোরাঁর মতো অনন্য এবং বিশেষ স্বাদ দেবে।