আমাজন নদী রহস্য  

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১২:৩৬ এএম

বিশ্বের সবচেয়ে খরস্রোতা এবং বৃহত্তম পানিপ্রবাহের নদী, দক্ষিণ আমেরিকার আমাজন। এটি প্রায় ৬,৯৯২ কিলোমিটার দীর্ঘ এবং প্রবল স্রোত ও পানির পরিমাণের কারণে, এটি বিশ্বে প্রথম স্থানে রয়েছে। বিশাল আকার ও খরস্রোতা রূপের কারণে নদীর ওপর কোনো সেতু তৈরি হয়নি। আমাজন নদী বিশ্বের বৃহত্তম। এর অনেক রহস্য বিজ্ঞানীদের অবাক করে। এখানে উল্টো দিকে প্রবাহিত হওয়ার ইতিহাস, ফুটন্ত পানির নদী এবং পানির গভীরে লুকিয়ে থাকা বিশাল ভূগর্ভস্থ নদীর অস্তিত্ব রয়েছে। পৃথিবীর সব নদীর মোট মিষ্টি পানির প্রায় ২০ শতাংশ মহাসাগরে সরবরাহ করে এটি।  ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা স্পর্শ করেছে নদীটি। তীব্র গতিবেগের কারণে মোহনায় আটলান্টিক মহাসাগরের গভীরতা বেশি থাকায়, পলি সহজে তলদেশে জমে উঁচু হয়ে বদ্বীপ  তৈরি করতে পারে না। কোটি কোটি বছর আগে পশ্চিম দিকে আমাজন নদী প্রবাহিত হতো। কিন্তু আন্দিজ পর্বতমালা উত্থানের পর গতিপথ বদলে, পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরে মিশে যাচ্ছে। রিও নেগো ও আমাজন নদীর সংযোগস্থলে, কালো ও ঘোলাটে হলুদ পানির পাশাপাশি চলে। কিলোমিটারের পর কিলোমিটার দুই পানি একে অপরের সঙ্গে মেশে না। সেখানকার পানি আক্ষরিক অর্থে ফুটতে থাকে। গরম পানির কারণে নদীর কাছাকাছি যত জীববৈচিত্র্য রয়েছে, সেগুলো স্বাভাবিকভাবেই ধ্বংসের মুখে পড়েছে। এই মুহূর্তে ফুটন্ত পানির নদীর চরম তাপমাত্রা ও আশপাশের বনভূমি রক্ষায় স্থানীয় আদিবাসীদের অধিকার নিশ্চিত এবং বন উজাড় রোধ করা জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত