স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিজয়ের বাবা-মার সঙ্গে তৃষা

আজ ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আবারও একই ফ্রেমে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় ও তার কথিত প্রেমিকা অভিনেত্রী তৃষা কৃষ্ণান। আর সেই ছবি-ভিডিও ছড়িয়ে পড়তেই ফের আলোচনায় তাদের সম্পর্ক। আজ চেন্নাইয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থালাপতি বিজয়। অনুষ্ঠানে দক্ষিণী চলচ্চিত্রের আরও বেশ কয়েকজন পরিচিত তারকাও ছিলেন। তাদের মধ্যে ছিলেন তৃষা কৃষ্ণান। 

তবে অনুষ্ঠানের একটি মুহূর্তই এখন সবচেয়ে বেশি নজর কাড়ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকাসনের প্রথম সারিতে থালাপতি বিজয়ের বাবা-মায়ের পাশেই বসে আছেন তৃষা। তাদের সঙ্গে বেশ স্বাভাবিক ও আন্তরিক ভঙ্গিতে কথাও বলতে দেখা যায় অভিনেত্রীকে। এই দৃশ্য সামনে আসতেই পুরনো জল্পনা আবারও নতুন করে ছড়িয়ে পড়েছে। 

এর আগে চলতি বছরের শুরুতে থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তৃষা। ফলে দু’জনের একসঙ্গে প্রকাশ্যে উপস্থিতি নিয়ে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে। তবে থালাপতি বিজয় ও তৃষা—কেউই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাই তাদের ঘিরে চলা জল্পনা এখনও জল্পনাই রয়ে গেছে।