কবিতা

ভোর

রাত্রির ঘা থেকে উঠে আসছে ভোর।

সুখ ছড়িয়ে দিয়েছি প্রলেপে প্রলেপে।

মলমের মোলায়মানতা নিয়ে নীলনদ
পার হচ্ছেন সোলায়মান পয়গম্বর,
ব্যথার ভেতর দিয়ে, আর এদিকে,
রাত্রির ঘা থেকে উঠে আসছে ভোর।