দৌলতপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়  জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। উদ্বোধন উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা মাছের পোনা অবমুক্তকরণ এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (১৬ আগষ্ট) দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী মৎস্য পক্ষ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরি্ষদ, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা সম্প্রসারিত হলরুমে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য সম্পদ কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকতা জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মফিজুল ইসলাম, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্য খামারীদের মাঝে ক্রেষ্ট এবং পুরস্কার বিতরণ করা হয়।