বাংলাদেশের জয় বন্দনা

বাংলাদেশ ক্রিকেটের এবং সমগ্র বাংলাদেশের মানুষের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। অতীতে যাদের কাছ থেকে পর্যাপ্ত প্রশংসা বা স্বীকৃতি মেলেনি, এবার নিশ্চিতভাবেই তারা তাদের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি পাওয়ার যোগ্য ইয়ান বিশপ, ধারাভাষ্যকার সত্যি বলতে, আমি আশা করিনি বাংলাদেশ এত ভালো ক্রিকেট খেলবে। বাংলাদেশের ক্রিকেটাররা আমাকে সত্যিই চমকে দিয়েছে। এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যিই একটি ঐতিহাসিক ও অবিশ্বাস্য মুহূর্ত

রিকি পন্টিং, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক

হারের কারণটা খুবই সহজ। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে। প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। তারা খুবই শৃঙ্খল ছিল। আমাদের ব্যাটসম্যানরা ততটা সুবিধা করতে পারেনি

স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ান ব্যাটার

বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স, সত্যিই অসাধারণ। এটা আবারও প্রমাণ করে, নির্দিষ্ট টেস্ট ভেন্যু গুরুত্ব কতটা। ডারউইনের কন্ডিশন অস্ট্রেলিয়াকে একেবারেই অপ্রস্তুত করে দিয়েছে

রবিচন্দ্রন অশ্বিন, ভারতের সাবেক বোলারং

কন্ডিশন যখন সম্পূর্ণ বিপরীত এবং প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়ার মতো মহাশক্তিশালী দল, তখন তাদেরই মাটিতে এভাবে আধিপত্য বিস্তার করে জয়ী হওয়া অবাস্তব এক অর্জন। বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন, তোমরা প্রমাণ করেছ সঠিক মানসিকতা থাকলে যেকোনো কিছুই সম্ভব দিমুথ করুনারত্নে, শ্রীলঙ্কার সাবেক টেস্ট অধিনায়ক টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর! পুরো শক্তির মাইটি অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো, আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়। বাংলাদেশ সিরিজ হারছে না, এটা নিশ্চিত।

মাশরাফী বিন মোর্ত্তজা, সাবেক অধিনায়ক