রাজধানীর বংশাল চৌরাস্তা মোড়ে মুকিম বাজারে হেলমেটের একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল রবিবার সন্ধ্যা ৬টা ৮মিনিটে ৬তলা ভবনের ২য় তলায় হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুকিম বাজারের একটি হেলমেটের গুদামে অগ্নিকা-ের খবর পেয়ে ছয়টি ইউনিট কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।