কঠিন সময় পার করেছেন সেই মীম

শ্বশুরবাড়ির ইচ্ছাকে সম্মান জানাতে ২০১২ সালের দিকে ক্যারিয়ারের সুসময়েই অভিনয় থেকে সরে দাঁড়ান মীম। তবে খুব শখ করে সংসার বাঁধলেও সাড়ে পাঁচ বছর পর বিচ্ছেদের পথ বেছে নিতে হয় তাকে। বিচ্ছেদের সেই মানসিক দুঃসময়ে বাবা-মা ও পরিবার শক্ত হয়ে পাশে দাঁড়িয়েছিল। সম্প্রতি সংগীতশিল্পী পুতুলের উপস্থাপনায় ‘পুতুলঘরে আত্মকথন’ অনুষ্ঠানে সব বিষয়ে কথা বলেছেন এক সময়ের জনপ্রিয় ‘ছোট্ট’ সেই মীম।

২০১৩ সালে সংবাদ উপস্থাপনায় যুক্ত হলেও ২০২০ সালে করোনা মহামারীর সময়ে পরিবারের নিরাপত্তার কথা ভেবে সেটিও ছেড়ে দেন। আপাতত নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মতো মানসিক প্রস্তুতি তার নেই বলে জানান। প্রাপ্তি-অপ্রাপ্তি আর দীর্ঘ বিরতির পরও দর্শকদের ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন মীম।