ব্যাংকার তমা মির্জা

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১২:৪২ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এখন ব্যাংকার। অভিনয়ের পাশাপাশি তিনি একটি বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে দায়িত্ব পালন করছেন। তবে করপোরেট ক্যারিয়ার শুরু করলেও রুপালি পর্দা থেকে দূরে সরার কোনো ইচ্ছা নেই এই অভিনেত্রীর।

তমা জানান, অভিনয় তার প্রথম প্রেম ও ভালোবাসার জায়গা। ব্যাংকিং চাকরির পাশাপাশি নিয়মিত কাজ করে যাবেন বড় পর্দায়। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষও বেশ আন্তরিক। বছরে বেছে বেছে দু-একটি চলচ্চিত্রে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তাই নিজের জীবনে নতুন কিছু যুক্ত করা ও ভিন্ন পেশার অভিজ্ঞতা নেওয়াকে বড় একটি সুযোগ হিসেবে দেখছেন এই তারকা।

‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্রাইডে’র মতো ওটিটি কনটেন্টের মাধ্যমে প্রশংসিত হয়েছেন তমা। আর প্রেক্ষাগৃহে আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় নজর কেড়েছেন তিনি। শিগগিরই ভিকি জাহেদের পরিচালনায় ‘খলনায়ক’ চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন তমা মির্জা, যেখানে তার সহশিল্পী হিসেবে আবারও দেখা যাবে আফরান নিশোকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত