পর্দায় ফিরছে ‘ট্রেজার আইল্যান্ড’

রবার্ট লুই স্টিভেনসনের কালজয়ী অ্যাডভেঞ্চার উপন্যাস ‘ট্রেজার আইল্যান্ড’ এবার বড় ও ছোট পর্দায় নতুন আঙিকে ফিরতে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, একই সঙ্গে দুটি প্রজেক্টের কাজ শুরু হতে যাচ্ছে।

পরিচালক রিডলি স্কটের নতুন চলচ্চিত্রে কুখ্যাত জলদস্যু ‘লং জন সিলভার’ চরিত্রে রূপদান করবেন হিউ জ্যাকম্যান। অন্যদিকে, ডেভিড ওয়েনহ্যাম ও হেইলি অ্যাটওয়েল অভিনীত ছয় পর্বের একটি নতুন মিনি-সিরিজ আসতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘এমজিএম প্লাস’-এ।

এর আগে ১৯৫০ সালে ওয়াল্ট ডিজনির বায়রন হাসকিন পরিচালিত ক্লাসিক সংস্করণ, ১৯৯৬ সালের মিউজিক্যাল ‘মাপেট ট্রেজার আইল্যান্ড’, ২০০২ সালের অ্যানিমেশনধর্মী ‘ট্রেজার প্ল্যানেট’ এবং ২০১২ সালের তারকাখচিত মিনি-সিরিজটি আন্তর্জাতিকভাবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল।