কোক স্টুডিওর নতুন গান ‘মুল্লুক’

চা-শিল্পীদের শতবর্ষের ইতিহাসে ‘মেঘদল’

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:২৫ এএম

চা-বাগানের শ্রমিকদের শতবর্ষের সংগ্রাম ও ঘরে ফেরার আকুলতা নিয়ে এসেছে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর নতুন গান ‘মুল্লুক’। ঐতিহাসিক ‘মুল্লুক চলো আন্দোলন’ ও ঐতিহ্যবাহী গান ‘পিঞ্জরাকে পুষল ময়না’র ওপর ভিত্তি করে নির্মিত গানটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

শিবু কুমার শীলের কথা ও সুরে ব্যান্ডদল ‘মেঘদল’-এর সমকালীন বিকল্পধারার সংগীতের সঙ্গে যুক্ত হয়েছে চা-শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতির মাটির গান। সেই সঙ্গে শ্রীমঙ্গলের দেশীয় ঢোলের ছন্দ পরিবেশনাটিকে দিয়েছে আলাদা গভীরতা।

নিজের পরিচয়, আপন ঠিকানা ও কাক্সিক্ষত ঘরে ফেরার চিরন্তন মানবিক অনুভূতিকে গানটিতে তুলে ধরা হয়েছে। একইসঙ্গে এটি উৎসর্গ করা হয়েছে কঠোর পরিশ্রমী সেইসব মানুষদের, যারা সুন্দর আগামী ও নিজ ঘরের স্বপ্ন দেখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত