চট্টগ্রামে বাসচাপায়  দুই গার্মেন্টস কর্মী নিহত 

চট্টগ্রামে বাসচাপায় দুই গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। রবিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে নগরের বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন অরুণ দাশ (৫৯) ও আজিজুল হক জিপসি (২২)। অরুণ ভিজুয়াল গার্মেন্টসে এবং আজিজুল রয়েল টেক্সটাইল গার্মেন্টসে কাজ করতেন। তিনি বালুছড়া এলাকায় থাকেন। আজিজুলের পূর্ণাঙ্গ ঠিকানা জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন অরুণ ও আজিজুল। এ সময় হাটহাজারীমুখী ৩ নাম্বার রুটের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এতে ওই দুজন ছাড়াও আরেক নারী পথচারী আহত হন। আহত নারী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

অরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। আজিজুলকে প্রথমে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে বেসরকারি রয়েল হাসপাতালে মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলেম আশেক।