রাজধানীর উত্তর শাহজাহানপুরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এস এম মোস্তফা কামাল আর নেই। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও গুণগ্রাহীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২১ আগস্ট) তিনি ইন্তেকাল করেন।
শুক্রবার জুমার নামাজের পর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে এস এম মোস্তফা কামাল স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যরা মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।