কবিতা

ঝাউয়ের কান্না

নিঃসঙ্গ হতে হবে, জানি।

আমার জন্মলগ্নই
ছিল একাকিত্ব।
আমার তো জমজ কোনো ভাই নেই,
যে আমি নিঃসঙ্গ হব না।

মাতৃগর্ভে
আমার আর কোনো বোন নেই;
তারা শুধু মায়াবিনী!

আমার নিঃসঙ্গতা এখন
ঝাউয়ের কান্না।