কবিতা

যখন কিছুই ছিল না

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৬:২১ এএম
ইশারামাত্র। লোহা সোনা হয়।
সোনার শরীর তোমার, নরম
সরলে গরল হয়, নিরবধি—

নদী বয়ে চলে, শুকায়
মরে যায়, ধু ধু হয়
মরুপ্রান্তর, রোদ চিকচিক করে

তোমার অঙ্গ পরশ, ছবি হয়
সোনার ছবি, রবি, ছায়া
নয়নে নয়ন হয়, চক্ষু লয়, কায়া

আমারে দেখায় পথ
দিশা, বেদিশা নেশায় ঘোর নামে
নামে আকাশ মাথার ওপর

তোমারে পর করে যায়
আপনার পর, সে অপর
আমার অঙ্গে দোল খায়

আমি হাসি, দোল খাই
ঘোরে ভাসি, কোথায় মিলাই।
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত