ঈশ্বরদীতে বেড়াতে এসে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী

পাবনার ঈশ্বরদীতে বেড়াতে এসে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে গত রবিবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মজিদ ম-লকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত মজিদ ম-ল উপজেলার সলিমপুর ইউনিয়নের খয়ের দাইড় গ্রামের নিজাম ম-লের ছেলে।

জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার ছলিমপুর ইউনিয়নের খয়ের দাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শিক্ষার্থী ও তার মা গত বৃহস্পতিবার দুপুরে ঈশ^রদী উপজেলার সলিমপুর ইউনিয়নের খয়ের দাইড় গ্রামে বেড়াতে আসেন। পরদিন শুক্রবার বিকেলে বাড়িসংলগ্ন রাস্তায় হাঁটার সময় অভিযুক্ত মজিদ ম-ল প্রলোভন দেখিয়ে মেয়েটিকে নিজের বাড়িতে ডেকে নেয়। বাড়িতে কেউ না থাকার সুযোগে মজিদ ম-ল মেয়েটির হাত-পা বেঁধে এবং মুখে ওড়না পেঁচিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।