বেশ কিছু ছারপোকা দলের ভেতরে থেকে বিভাজনের চেষ্টা করছে : গয়েশ্বর

বেশ কিছু ছারপোকা দলের ভেতরে থেকে বিভাজনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটে আয়োজিত সভায় তিনি এই মন্তব্য করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দলের মধ্যে বেশ কিছু ছারপোকা বাস করছে, যারা ষড়যন্ত্রের মাধ্যমে দলে বিভাজনের চেষ্টা করছে।  দৃশ্যমান না হলেও ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে খেয়াল রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘যারা সরকারে রয়েছেন কাজ করুন, নিজেদের আখের গোছাইয়েন না। তারেক রহমানকে সফল করতে কাজ করতে হবে। রাজপথে আমরা আছি, রাজপথ আমরা সামলে নেব।’

সভায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান প্রমুখ বক্তব্য রাখেন।