হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৯৮৬ জন এবং হাম শনাক্ত হয়েছে ৯১ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৯৪৩ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। বাকি ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক লাখ ৫১ হাজার ৬৩৮ জন। হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৫৭৮ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৩২ হাজার ৫৫৪ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ২৭ হাজার ৮১১ জন।