মেরিন সায়েন্স অনুষদে শিক্ষক সংকট নিরসনে এক মাসের সময়সীমা ধরে দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
তিনি বলেন, মেরিন সায়েন্সেসকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি গ্লোবাল ফ্যাকাল্টি বা ইনস্টিটিউট হিসেবে দেখতে চাই। অতীতে কী হয়েছে, তা নিয়ে আমরা পড়ে থাকতে চাই না। আগামী এক মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা শিক্ষক সংকট সমাধান করে দেব। আমরা বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমাকে এসব বিষয় জানানো হবে না, সেই দিন আর নেই।
চবির মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি এসব মন্তব্য করেন।
শিক্ষক স্বল্পতার অজুহাত দেখিয়ে ক্লাসে না যাওয়া, সঠিক সময়ে পরীক্ষা বা টিউটোরিয়াল না নেওয়া এবং গবেষণার নামে কেবল দায়সারা গবেষণা করা এ সকল প্রসঙ্গ টেনে উপাচার্য বলেন, এসব আমরা আর হতে দেব না। এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি ডিপার্টমেন্ট, যা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সম্মানিত করবে না বরং বিশ্বজুড়ে ইমপ্যাক্ট ফেলার ক্ষমতা রাখে।
অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন মৎস্য ও নীল অর্থনীতি নিয়ে কথা বলি, তখন শুধু মাছ উৎপাদন বা মৎস্য চাষের মধ্যে বিষয়টিকে সীমাবদ্ধ রাখলে চলবে না। মৎস্যসম্পদের রোগ নির্ণয় ও প্রতিরোধ, প্রজনন, জীববৈচিত্র্য, পরিবেশগত প্রভাব, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, মৎস্য আইন এবং সমুদ্রভিত্তিক অর্থনীতির অন্যান্য বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, আমরা সমুদ্রসীমা অর্জন করেছি, সমুদ্রের বিশাল সম্পদের ওপর অধিকার প্রতিষ্ঠা করেছি। কিন্তু এই অর্জন আমাদের জাতীয় অর্থনীতিতে কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পেরেছে কি না, সেটি ভেবে দেখা প্রয়োজন। এ ক্ষেত্রে আমাদের আরও কার্যকর ও প্রয়োগমুখী গবেষণা করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ও ফিশারিজ সংশ্লিষ্ট বিভাগগুলোকে এই গবেষণার নেতৃত্ব দিতে হবে।
ফিশারিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আশরাফুল আজম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, ফিশারিজ বিভাগের প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম মাসুদুল আজাদ চৌধুরী। সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।