দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী আটক

দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে স্কেল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন— মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর গ্রামের সালাউদ্দিন ইসলামের মেয়ে সায়মা আক্তার (১৯) ও কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার কান্দোঘর গ্রামের আব্দুল বারেকের মেয়ে সুমি আক্তার (২৪)।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দিবাকালীন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী বাসের যাত্রী দুই নারীকে সন্দেহজনক ভাবে বাস থেকে নামানো হয়। পরে মহিলা পুলিশ দিয়ে তল্লাশি করে বিশেষ কৌশলে তাদের শরীরে পেঁচিয়ে রাখা স্কচটেপ দিয়ে মোড়ানো সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।