কুমিল্লার মুরাদনগরে পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৪১০ টাকা উদ্ধার করা হয়।
রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের দিঘলদী ও পাঁচকিত্তা কামালকান্দি গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন— বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আড়ালিয়াকান্দি গ্রামের মৃত চৌধুরী মিয়ার ছেলে মো. বিল্লাল (৪৫), রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের দিঘলদী গ্ৰামের মুনাফ মিয়ার ছেলে অলি মিয়া (৩০) ও পাঁচকিত্তা কামালকান্দি গ্রামের আল আমিনের স্ত্রী সাকেনা প্রকাশ সাহানা (২৮)।
পুলিশ জানায়, ওসি আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনা এসআই আব্বাস কবির চৌধুরী সঙ্গীয় ফোর্স দিঘলদী গ্ৰামে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বিল্লাল ও অলি মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে একই রাতে এসআই রাজু বড়ুয়া ও এএসআই কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স পাঁচকিত্তা কামালকান্দি গ্রামে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৪১০ টাকাসহ নারী মাদক কারবারি সাকেনা প্রকাশ সাহানাকে গ্রেপ্তার করা হয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত