দেখে এলাম নজরুলকে

আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। এক দিনের ছুটি নিয়ে সেবার বাবা-মা ও মামা হৃদয় পালের সঙ্গে আমি ঢাকার দর্শনীয় স্থানগুলো ঘরে দেখার জন্য আসি। বিভিন্ন স্থান ঘুরে সকাল ১০টায় জাতীয় কবি নজরুলের স্মৃতিবিজড়িত বর্ধমান হাউস (বাংলা একাডেমি) প্রাঙ্গণে আমরা চলে এলাম। ভেতরে ঢুকতেই প্রথমে বটতলায় নজরুলের ভাস্কর্যটি দেখলাম। নজরুল মঞ্চ, সেটিও দেখি। সেখানে বসলাম, ছবি তুললাম। তারপর, হেঁটে চলে এলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। এখানেই কবি নজরুলকে সমাহিত করা হয়। সমাধিস্থলের ভেতরে রয়েছে সবুজ ঘাস, সারি সারি নানা রঙের ফুল ও ফলের গাছ। কবির জন্মদিবস কিংবা প্রয়াণ দিবসে প্রতিদিন হাজার হাজার নজরুল ভক্তরা সমাধিসৌধে আসেন শ্রদ্ধা জানাতে। আমরাও শ্রদ্ধা জানিয়ে বেলা শেষে স্মৃতি নিয়ে সবাই বাাড়ির পথ ধরলাম।