পায়রা-কথা

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:০৭ এএম

কেমন আছো পায়রা বন্ধুরা? আশা করি ভালো আছো। আগে ভালো না থাকলেও এই সংখ্যাটি দেখে তোমাদের মন ভালো হয়ে যাবে। কারণ তোমাদের লেখা ও আঁকা নিয়েই প্রকাশিত হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে পায়রার বিশেষ ‘নজরুল সংখ্যা’।

নজরুল শুধু বিদ্রোহী কবি নন, তিনি আমাদের জাতীয় কবিও। ছোটদের জন্যও তিনি লিখেছেন দু-হাতে। এই লেখার মাধ্যমে তিনি যে শিশুদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার প্রমাণ শিশুদের এই লেখা ও ছবি।

নজরুল সংখ্যা প্রকাশ হলো বলে যে, আর লেখা পাঠাবে না তা কিন্তু নয়। যেকোনো মজার ঘটনা লিখে পাঠাও ঢ়ধুৎধ@ফবংযৎঁঢ়ধহঃড়ৎ.পড়স এই ইমেইলে। পাঠাতে পারো আঁকা ছবিও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত