শোবিজে হৃতিকপুত্র হৃহান

বলিউড তারকা হৃতিক রোশন ও সুজান খানের বড় ছেলে হৃহান রোশন এবার আনুষ্ঠানিকভাবে পা রাখলেন শোবিজে। তবে বাবার মতো চলচ্চিত্রে অভিনয় কিংবা পরিচালনায় নয়, এই স্টারকিডের অভিষেক হলো সংগীতাঙ্গনে। ২০ বছর বয়সী এই তরুণ শিল্পী তার প্রথম একক গান ‘দ্য হেভেনলি প্লেস’ ইউটিউব, স্পটিফাই ও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। 

পরিবারের পাশাপাশি হৃতিকের সঙ্গী সাবা আজাদ এবং সুজানের সঙ্গী আরসালান গোনি গানটির প্রশংসা করেছেন। হৃতিকের বোন সুনয়না রোশন, হৃহানের কঠোর পরিশ্রমের প্রশংসা করে এক বার্তায় লিখেছেন, ‘তোমার গানটি অসাধারণের চেয়েও বেশি কিছু, তোমার কণ্ঠই অনেক কিছু বলে দেয়।’ 

উল্লেখ্য,রোশন পরিবারের বহু পুরনো ঐতিহ্য হচ্ছে সংগীত। হিন্দি সিনেমায় প্রখ্যাত সংগীত পরিচালক রাজেশ রোশনের সুর এই পরিবারের ভিত্তিকে শক্তিশালী করেছে।