কবিতা

মায়া

পুকুরের জল স্থির এখন 
মাছরাঙাটাও নড়ছে না
স্থির তোমার দুই চোখের তারা
যদিও আমি নড়ে উঠছি

আমাকে বেঁধে রাখছে বাতাসের শেকল।

জল চুপ মেরে আছে, 
জলের উপর ঘর
সেই ঘরে পা রাখতে গেলে
চুর চুর করে ভেঙে পড়ে যায়।