আমারে কয়, উত্তরের সাধু; দিনাজপুরের সাহাদাত, গান গায়...
বলি, চট্টলা আসো। পিকেটিং করি, পটকা ফুটাই, ইট-পাটকেল মারি, গাড়ি পুড়ি ব্রিটিশের! বোমা মারি!
খুলনার পোলা মৃদুল নিচু হেসে বলে, আমার পিস্তল আছে, অস্ত্র বানাতে পারে ছোট ভাই মোবারক।
সিধু বলে, আমরাতো পরাধীন দেশে; তার সাথে যুদ্ধ হবে?
পূর্ব উত্তরকোনের যে বাতাস ধাক্কা খায় প্রকৃত দখিন বায়ুর সাথে; তার সাথে বরং কথা বলি,—বলেন ইমরান ভাই।
গানে সুর টানে প্রকাশ বণিক, অন্তিম শান্তি পাবার আশে বন্ধুরে শুধাই...
বাবু ভাই, হাবিলি অষ্টগ্রাম বাড়ির উত্তরসূরি। মৃদু হেসে কন, হাওরে চলেন।
আমার মায়েরে জিগান, কইছে আমার বাবায়, স্বভাব অনুকূল হবে, কুস্বভাব দূরে যাবে, সুস্থ মনে ভব যাব তরিয়া।
পুলিশ যে নির্বংশ করে তরুণ রক্ত, তার হিসাব? সায়ানাইড পানে মরার আগে আহত প্রীতিলতা সূর্যকে জিগায়।
জেলের বাইরে এসে, চল্লিশের পরে, কল্পনা দত্ত এখনো শুধু প্রীতিলতার কথা কয়।
কবিতা
অগ্নিযুগের বন্ধু
ফয়সল নোই
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০