যা ভেবেছ নীল, তা-ই আজ লাল
সবুজে মিশেছে ময়লা, কালি-ঝুলি
আমরা রঙবদল জানি;—
হলুদ ঘিরেছে শ্যামলিমা
চলো, আকাশ থেকে কিছু নীল তুলি
রঙহীন যা কিছু চারদিকে
বেরঙ যত কিছু কাছে ও দূরে
তা কি ভেতরে চেয়েও মলিন
নাকি তারা পরস্পরে লীন!
রঙ ফেরাতে আজ—একটি দিয়ে আরেকটি ঢেকে দেওয়া নয়;—
চলো, বেনীআসহকলার ঝাঁপিটা খুলি
চলো, মনের আকাশে রঙধনু তুলি...
কবিতা
রঙধনুর কবিতা
হাসান ইমাম
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০