ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
একটি দুর্ঘটনায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন এবং অন্য ঘটনায় গাড়ির চাপায় এক পথচারী মারা গেছেন।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার এসআই রেজাউল করিম জানান।