ট্রাক-অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে নিহত ২

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১২:৫৮ পিএম

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় এলাকায় এদুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

তৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন নারী রয়েছেন।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড়ে বালিপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে ত্রিশালগামী অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার অজ্ঞাত দুই যাত্রী নিহত হন। এঘটনায় অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

সর্বশেষ সর্বাধিক পঠিত