২৩ অক্টোবর সংগীতসন্ধ্যা ‘শাম-ই-নুসরাত’

বিশ্বজুড়ে সুফি সংগীতের কিংবদন্তি উস্তাদ নুসরাত ফতেহ আলি খানের কালজয়ী সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ সংগীতসন্ধ্যা ‘শাম-ই-নুসরাত’। আগামী ২৩ অক্টোবর রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হবে।

সুফি দর্শনকে উদ্যাপন করতেই আয়োজকরা এই উদ্যোগ গ্রহণ করেছেন। এতে সংগীত পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় দল ‘কারার- দ্য সুফি ব্যান্ড’। অনুষ্ঠানে এক হাজারের বেশি অতিথির সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। দর্শনার্থীদের জন্য আরও থাকছে গ্র্যান্ড ও ব্র্যান্ড ওপেনিং, শায়েরি, সুফি নৃত্য এবং বিশেষ ফটো বুথ। নুসরাত ফতেহ আলি খানের স্মরণে আয়োজিত  অনুষ্ঠানটি সফল করতে আয়োজকরা এখন থেকেই নানা পরিকল্পনা করছেন।