বলিউড তারকা কারিনা কাপুর খান সম্প্রতি তার অসম্পূর্ণ শিক্ষাজীবন নিয়ে খোলামেলা আলোচনা করে চর্চায় এসেছেন। এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ১১তম শ্রেণির পর অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ায় পড়াশোনা শেষ করতে না পারার আক্ষেপ আজও তাকে তাড়া করে।
মুম্বাইয়ের মিথিবাই কলেজ ও পরে ল’ কলেজে সুযোগ পেলেও রুপালি জগতের টানে পাঠ চুকান তিনি। তবে নিজের এই অভিজ্ঞতা তার মাতৃত্বে বড় প্রভাব ফেলেছে। তিনি চান তার দুই ছেলে তৈমুর ও জে যেন আগে পড়াশোনা শেষ করে, তারপর নিজেদের পছন্দমতো ক্যারিয়ার বেছে নেয়। ইউনিসেফের মাধ্যমে ভারতে নারী শিক্ষার প্রসারে কাজ করার ক্ষেত্রেও এই অতীত স্মৃতি তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে।
বর্তমানে কারিনা ব্যস্ত রয়েছেন মেঘনা গুলজার পরিচালিত তার আসন্ন থ্রিলার চলচ্চিত্র ‘দায়রা’র মুক্তি নিয়ে, এটি ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে।