দ্রুতই শুটিংয়ে ফিরছেন শাকিব

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ এএম

দুই মাসের সফর শেষে যুক্তরাষ্ট্রে থেকে দেশে ফিরেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। ১ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন এই তারকা অভিনেতা। গত ২ জুলাই ব্যক্তিগত ও ব্যবসায়িক জরুরি কাজের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের গ্রিনকার্ডধারী হওয়ায় শাকিব খানকে নিয়ম মেনে বছরের একটি নির্দিষ্ট সময় দেশটিতে অবস্থান করতে হয়। সে কারণেই সিনেমা ও ব্যক্তিগত জীবন সামলে দুই মাস সেখানে সময় কাটিয়ে অবশেষে দেশে এলেন। দেশে ফিরে বিশ্রামে থাকার সময় পাচ্ছেন না ঢালিউডের এই মেগাস্টার। বিমানবন্দরে নামার পর থেকেই তার দৃষ্টি সামনে আটকে থাকা নতুন সিনেমাগুলোর দিকে। জানা গেছে, আগামী সপ্তাহ থেকেই তিনি শুরু করবেন তার নির্মাণাধীন চলচ্চিত্র ‘সোলজার’-এর বাকি থাকা গুরুত্বপূর্ণ অংশগুলোর দৃশ্যধারণ।

‘সোলজার’ ছবির কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শাকিব খান প্রবেশ করবেন পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন প্রজেক্টে। যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেওয়ার আগেই সিনেমাটিতে অভিনয় করার বিষয়টি চূড়ান্ত করে চুক্তি স্বাক্ষর করে রেখেছিলেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত