ম্যানইউকে স্তব্ধ করে দিলো ৯৬ মিনিটে এভার্টনের গোল

প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের জয় উদযাপন এক মুহূর্তে থামিয়ে দিলেন এইন্সলি মেইটল্যান্ড-নাইলস। এভারটনের হয়ে নিজের অভিষেক ম্যাচেই ম্যাচের একদম শেষ মুহূর্তে (৯৬তম মিনিট) এক অসাধারণ কার্লিং শটে দলকে সমতায় ফেরান তিনি। হিল ডিকিনসন স্টেডিয়ামে নাটকীয়তায় ভরা প্রথমার্ধ গোলশূন্য থাকলেও, দ্বিতীয় অর্ধে চার গোলের রোমাঞ্চকর লড়াই শেষে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

প্রথমার্ধে উভয় দলই বেশ কয়েকটি আক্রমণ তৈরি করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পরপরই বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই কোবি মাইনুর পাস থেকে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রায়ান এমবিউমো।
 
তবে পিছিয়ে পড়েও দমে যায়নি এভারটন। আক্রমণের ধারা বাড়ায় তারা। ৮৩ মিনিে হেইডেন হ্যাকনির অ্যাসিসটে তরুণ ফরোয়ার্ড টাইরিক জর্জ গোল করে এভারটনকে ১-১ সমতায় ফেরান।
 
অবশ্য পাঁচ মিনিটের মাথায় আবার এগিয়ে যায় ইউনাইটেড। লুক শ-এর চমৎকার বাড়ানো বল থেকে বেঞ্জামিন সেসকো গোল করে স্কোরলাইন ২-১ করেন।
জয় যখন প্রায় ইউনাইটেডের হাতের মুঠোয়, ঠিক তখনই নাটকের চূড়ান্ত দৃশ্য বাকি ছিল। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে এভারটনের অভিষেক হওয়াএইন্সলি মেইটল্যান্ড-নাইলস ইউনাইটেড বক্সের দূর থেকে এক দুর্দান্ত কার্লিং শটে বল জালে জড়ান। আর তাতেই ২-২ ব্যবধানের এক রোমাঞ্চকর ড্র নিয়ে মাঠ ছাড়ে ডেভিড মোয়েসের দল। 

 

 
ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে মূল ফরোয়ার্ডদের হারিয়ে বেশ সংকটে পড়েছিল এভারটন। তবে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শেষ মুহূর্তের এই অবিস্মরণীয় প্রত্যাবর্তন দলটিকে পয়েন্ট তালিকার পাশাপাশি মানসিকভাবেও দারুণ স্বস্তি দেবে।
 
অন্যদিকে, হারে লিগ শুরুর পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক তুলে নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু আবার পয়েন্ট হারানোয় তাদের সামনে কঠিন পথ অপেক্ষা করছে।