৪০ বছরে প্রথমবার অবনমন অঞ্চলে ম্যানইউ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

ক্লাবের ঐতিহ্য ও সম্মানে বড় ধাক্কা দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। চার দশকের মধ্যে এবারই প্রথম অন্তত ৯ ম্যাচ খেলার পর পয়েন্ট তালিকার তলানির তিনটি দলের তালিকায় নাম লেখাতে হলো রেড ডেভিলদের। 

নটিংহ্যাম ফরেস্ট ৩-১ গোলে ম্যানচেস্টার সিটিকে পরাজিত করতেই লিগ টেবিলের ১৮ নম্বরে নেমে গিয়ে অবনমনের আশঙ্কায় পড়ে মাইকেল ক্যারিকের দল। ওল্ড ট্রাফোর্ডের ইতিহাসে যা বিগত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে সূচনার রেকর্ড।

সর্বশেষ ১৯৮৬ সালের নভেম্বরে লিগের প্রথম ১৫ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার ২১ নম্বরে থেকে এমন লজ্জাজনক রেলিগেশন জোনে দিন পার করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সে সময় সেই বাজে পারফরম্যান্সের চরম খেসারত দিয়ে চাকরি হারাতে হয়েছিল তৎকালীন ম্যানেজার রন অ্যাটকিনসনকে, যার স্থানে পরবর্তীতে ওল্ড ট্রাফোর্ডের দায়িত্ব নিয়েছিলেন কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন। 

বর্তমানে মাইকেল ক্যারিকের দল ঠিক একই রকম এক সংকটের মুখোমুখি। গত ৩০ আগস্ট ইপসউইচ টাউনকে ৫-২ গোলে হারানোর পর আর কোনো লিগ ম্যাচে জয়ের মুখ দেখেনি রেড ডেভিলরা। অ্যাস্টন ভিলার বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে সান্ডারল্যান্ড ও ক্রিস্টাল প্যালেস নিজেদের ম্যাচে ইতিবাচক ফল পেলে ম্যাচের আগেই একদম পয়েন্ট তালিকার তলানিতে চলে যাওয়ার চরম শঙ্কায় রয়েছে ইউনাইটেড।

এমন কঠিন চাপের মুখে সাম্প্রতিক সময়ে ক্যারিকের ডাগআউটে থাকা নিয়েও জোর গুঞ্জন তৈরি হয়েছে। যদিও মিডউইকে চ্যাম্পিয়নস লিগে এএস রোমার বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত ও রোমাঞ্চকর জয় ক্যারিককে সাময়িক স্বস্তি দিয়েছে, কিন্তু ভিলার বিপক্ষে পয়েন্ট হারালে তা সাবেক এই মিডফিল্ডারের প্রধান কোচের ক্যারিয়ারের ইতি টানতে পারে।  

ভিলা ম্যাচের আগে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে নিজের দলের সম্ভাবনা ও ড্রেসিংরুমের আবহাওয়া নিয়ে সরাসরি ইতিবাচক বার্তা দিয়ে ক্যারিক বলেছিলেন, ‘অবশ্যই রোমা জয়ের পর দলের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। তবে তার মানে এই নয় যে আমরা সব কিছু পেয়ে গেছি বা হঠাৎ করে ভেসে যাচ্ছি। আমি আমার খেলোয়াড়দের মধ্যে সেই আত্মবিশ্বাস ও সামর্থ্য দেখেছি এবং আমরা কী করতে সক্ষম তা আমি খুব ভালো করেই জানি। আমরা সবাই জানি আমাদের সক্ষমতা কতটা। অতীতেও সময় নিয়ে আমরা সেটি প্রমাণ করেছি। সম্প্রতি আমরা হয়তো প্রত্যাশা অনুযায়ী প্রমাণ করতে পারিনি, কিন্তু দলের ভেতর যে সেই শক্তি আছে তা আমরা জানি।’

ঘুরে দাঁড়ানো কঠিক এই মুহূর্তে সামনের রাস্তাটাও বেশ কঠিন। ভিলার বিপক্ষে আজকের ম্যাচের পর ফিফা বিরতি শেষে আগামী ২২ নভেম্বর লিভারপুলের বিপক্ষে খেলবে ম্যানইউ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত