প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত

ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার ভায়না ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য মোলায়েম ম-ল (৫২) নিহত হয়েছেন। গত বুধবার রাতে ৮টার দিকে ঘটনাটি ঘটে। নিহত মোলায়েম ম-ল কালিশংকরপুর গ্রামের মৃত আবুল ম-লের ছেলে ও ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড  ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় জানায়, মোনায়েম ম-ল রাতে পাশর্^বর্তী আব্দালপুর গ্রাম থেকে দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে হরিশংকরপুর গ্রামের স্কুলের সামনে এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের বোরহান উদ্দিন রাস্তায় বাঁশ ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে। মোটরসাইকেল থামিয়ে বোরহান, একই গ্রামের রাশিদুল ও মিস্টার নামে ৩ জন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মোলায়েম ম-লের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত মোলায়েম ম-ল ভায়না ইউনিয়নের একজন নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

হরিণাকু-ু থানার ওসি মাসুম খান জানান, নিহত মোলায়েম ম-ল আগে কোন্দলের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।