পাকিস্তানের সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যুক্ত হচ্ছে হলো আরও এক নতুন পরিচয়। এবার এই তারকা কণ্ঠ তুলে নিলেন গান। বুধবার (৯ সেপ্টেম্বর রাতে প্রকাশ পাওয়া ‘পাবলো’ গানের মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে অভিষেক ঘটেছে তার। পাঞ্জাবি হিপহপ এ গানটির লেখা ও সুর হানিয়ারই। শুধু তা–ই নয়, গানটির মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন তিনি।
গানের কথায় অবশ্য নিজের সমালোচকদেরও জবাব দিয়েছেন হানিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই পাকিস্তানের আলোচিত তারকাদের একজন তিনি। তার ব্যক্তিত্ব, চেহারা, জীবনযাপন ও প্রকাশ্য কর্মকাণ্ড নিয়ে প্রায়ই আলোচনা হয়। তাঁকে ‘ভুয়া’ বলেও মন্তব্য করেন কেউ কেউ।
‘পাবলো’তে সেই সমালোচনার জবাব দিয়েছেন হানিয়া। মানুষের কথায় অতিরিক্ত গুরুত্ব না দিয়ে নিজের মতো করে জীবনযাপনের কথাই উঠে এসেছে গানে। নিজের সৃজনশীলতাকে নিজের মতো করে প্রকাশ করার ইচ্ছাটাও স্পষ্ট তার প্রথম গানে। গানের আরও এক চমক হচ্ছে ‘পাবলো’র শেষ অংশে শোনা যায় হানিয়ার সঙ্গে কণ্ঠ দেন ভারতীয় মডেল রাখি সাওয়ান্ত কণ্ঠ। হানিয়ার উদ্দেশে দেওয়া এক বার্তায় তাকে সমর্থন জানিয়েছেন রাখি।