চিত্রনায়ক শাকিব নতুন সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমী। শুরুতে বিষয়টি জল্পনায় থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে এর সত্যতা পাওয়া যাচ্ছে। যদিও পরিচালক কিংবা তাদের টিম এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে ঘোষণার আগেই নতুন নায়িকাকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকেই শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন, তা নিয়ে শুরু হয় নানা কানাঘুষা। শুরুতে হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নাম শোনা গেলেও সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করছে, শাকিবের নতুন নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন কিনজা হাশমী।
নায়িকা নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হলেও এখনই তার পরিচয় প্রকাশ করতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। জানা গেছে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাকিবের নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ কারণেই ‘মহব্বত’-এর প্রথম পোস্টারেও রাখা হয়েছে রহস্য। সেখানে শাকিবের সঙ্গে দেখা গেছে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত। তবে আড়ালেই রাখা হয়েছে তার মুখ।
পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমী। ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। শুরু থেকেই টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করে ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিতি পান। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো নাটকে অভিনয় করেছেন কিনজা। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাকে।টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।
পাকিস্তানি অভিনেত্রী সাহার হাশমিকে ইমরান হাশমির সঙ্গে তুলনা
আবার বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী ফিজা আলি