হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯০৫ হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ২২ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০০ শিশুর। বাকি ৯২২ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২০ হাজার ৬৯ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৫১ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।