দক্ষিণী সিনে তারকা ও তামিলনাডুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ও তার কথিত প্রেমিকা অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে ঘিরে নতুন আলোচনা। নিজেদের প্রেম নিয়ে কেউ প্রকাশ্যে মুখ না খুললেও বিভিন্ন স্থানেই একসঙ্গে দেখা যায় তাদের। এবার ইংল্যান্ডের সিলভারস্টোন রেসিং সার্কিটে একসঙ্গে দেখা গেল বিজয় ও তৃষাকে। এর আগে নরওয়েতেও একসঙ্গে দেখা গিয়েছিল জনপ্রিয় এই জুটিকে। সিলভারস্টোনে তাদের পাশাপাশি উপস্থিতির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই নতুন করে চর্চা শুরু হয়েছে। সিলভারস্টোন রেসিং সার্কিটে ৪৪টি গাড়ির একটি মেগা রেসের উদ্বোধন করেন থালাপতি বিজয়। সবুজ পতাকা নেড়ে রেস শুরুর ঘোষণা দেন তিনি।
গ্যালারিতে সেই সময় বিজয়ের পাশেই ছিলেন তৃষা। তার পরনে ছিল জিনস, টি-শার্ট ও মেরুন জ্যাকেট। রেসিং ট্র্যাকের উত্তেজনার মধ্যেই রেসার অজিত কুমারকে জড়িয়ে ধরতে দেখা যায় বিজয়কে।প্রতিদ্বন্দ্বিতার বাইরে দুই তারকার এমন বন্ধুত্বপূর্ণ মুহূর্তও নজর কাড়ে ভক্তদের।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রাধিকা শরৎকুমারও।
বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে নানা দাবি সামনে এসেছে। তার স্ত্রী সঙ্গীতার দাবি, স্বামী বিজয় দীর্ঘদিন ধরেই পরকীয়ায় লিপ্ত। তৃতীয় ব্যক্তি হিসেবে যার নাম শোনা যায়, তিনিই তৃষা কৃষ্ণান। তবে এসব দাবি নিয়ে বিজয় বা তৃষার পক্ষ থেকে প্রকাশ্যে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি বিজয়-তৃষা। ‘ঘিলি’, ‘থিরুপতি’, ‘আথি’, ‘কুরুভি’, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (গোট) ও ‘লিও’-সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। পর্দায় তাঁদের রসায়নও বরাবরই দর্শকদের নজর কেড়েছে।